শিরোনাম
৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

পোরশায় প্রতিপক্ষের হামলায় আহত জামায়াত নেতা মারা গেছেন

রিপোটারের নাম / ৩৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

 

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় পুকুরে পানি সেচকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত জামায়াত নেতা আফজাল হোসেন(৫৫) মারাগেছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মারা যান। নিহত আফজাল গাঙ্গুরিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও বড়গুন্দইল নওয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। জানাগেছে, ২৭ মার্চ বিকালে বড়গুন্দইল নওয়াপাড়া মালতিপুর ও কাদিপুর জামে মসজিদের লিজ নেয়া পুকুরের পানি সেচকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি সংঘঠিত হয়। এতে প্রতিপক্ষের লোকজনের মারপিটে আফজাল মারাত্বক আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের এবং সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় ২৮মার্চ নিহতের ছোট ভাই আলফাজ হোসেন বাদী হয়ে বড়গুন্দইল গ্রামের ৭ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে ২৯ মার্চ দিবাগত রাতে পোরশা ও সাপাহার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলার আসামী গুন্দইল গ্রামের আবুল বাসারের ছেলে ইমামুল হাসান(৪৫) একই গ্রামের আক্কাস আলীর ছেলে বাবুল হোসেন (৫২) ও সাপাহার উপজেলার পদলপাড়া গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে রবিউল ইসলাম (৩৮) কে আটক করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং অন্য আসামীদের আটকের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান। #


এই ক্যাটাগরির আরো সংবাদ