শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

পোরশায় প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক ৮৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীর মাঝে দানাদার খাদ্য বিতরণ।

রিপোটারের নাম / ২৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

 

মোঃ কামরুজ্জামান সরকার বাবু পোরশা প্রতিনিধি : নওগাঁর পোরশায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক “সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় ৮৫০ জন মুরগি পালনকারী সুফলভোগীর মাঝে দানাদার খাদ্য হিসেবে ৩০.৯ কেজি এবং ৬৬৫ জন হাঁস পালনকারী সুফলভোগীর মাঝে ৪১.৯ কেজি করে দানাদার খাদ্য সরবরাহ করা হয়।

 

উপজেলা প্রাণিসম্পদ অফিসার জবাব ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফ আদনান; উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইন চার্জ জনাব মোঃ আবু বকর ছিদ্দিক; প্রকল্প কর্মকর্তা, পল্লী জীবিকায়ন প্রকল্প জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ; প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, এলডিডিপি ডাঃ মোঃ গোলাপ হোসেন; উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার’সহ অন্যান্য স্টাফবৃন্দ।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার বলেন, পোরশা উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে গরু, ছাগল-ভেড়া, হাঁস-মুরগি বিতরণ, ঘর নির্মান সহ নানামুখী কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এ উপজেলায় ৮৬০ টি নৃগোষ্ঠী পরিবারের মধ্যে ২০ টি করে মুরগি, ৬৬৫ টি পরিবারে ২০ টি করে হাঁস, ৭১৪ টি পরিবারের মধ্যে ২ টি করে ভেড়া, ৫০০ টি পরিবারের মধ্যে বকনা ও ষাঁড় গরু বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদের প্রতিটি কম্পোনেন্ট বিজ্ঞানসম্মত উপায়ে লালন-পালনের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে দানাদার খাদ্য, ঔষধ ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে। প্রকল্পের নির্দেশনা মোতাবেক আজকে দ্বিতীয় পর্যায়ে ১৫১৫ জন হাঁস-মুরগি প্রাপ্ত সুফলভোগীদের মাঝে যথাক্রমে ৪১.৯ কেজি ও ৩০.৯ কেজি করে দানাদার খাদ্য সরবরাহ হয়েছে। এ সুযোগ-সুবিধাগুলোর মাধ্যমে তারা প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়ন তথা তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাবে বলে মনে করি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সম্পদ বলতে আমারা শুধু টাকা পয়সা বুঝি। কিন্তু প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে হাঁস-মুরগি, ছাগল-ভেড়া বা গরু হিসেবে আপনারা যা পেয়েছেন এটাই প্রকৃত সম্পদ। এটা সঠিক পরিচর্যা এবং লালন-পালনের উপর নির্ভর করবে আপনার সম্পদ কতটুকু বৃদ্ধি পাবে।আজকে যে দানাদার খাদ্যগুলো পাচ্ছেন এগুলো আপনার হাঁস-মুরগি গুলোকে খাওয়াবেন এবং পরবর্তীতে প্রকল্প না থাকলেও এ অভ্যাসটা চালিয়ে যাবেন। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রাণিসম্পদ হলো এক “জীবন্ত ব্যাংক”।আপনারা লেগে থাকলে ধান ও আম চাষের পাশাপাশি প্রাণিসম্পদ পালন করেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.