শিরোনাম
পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

প্রতি মন্ত্রী, উপ মন্ত্রী হতে পূর্ণ মন্ত্রী হচ্ছেন যারা।

রিপোটারের নাম / ৬৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবেন। এরই মধ্যে শপথ নিতে যাঁদের ডাকা হয়েছে, তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদসচিব গণমাধ্যমে নাম ঘোষণা করেন। ডাক পাওয়া ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং অতিরিক্ত ১১ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান সচিব।

তাঁদের মধ্যে মোট ১৮ জন নতুন মুখ। তাঁদের মধ্যে অনেকে প্রথমবার মন্ত্রিসভায় দায়িত্ব পেতে যাচ্ছেন, আবার কয়েকজন বিভিন্ন সময় মন্ত্রিসভায় ছিলেন।

দুজন প্রতিমন্ত্রী এবং একজন উপমন্ত্রীর পদোন্নতি হয়েছে। এবার তাঁরা পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী ছিলেন। সে হিসাবে এবারের মন্ত্রিসভার আকার কিছুটা ছোট হচ্ছে।

আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। এর অংশ হিসেবে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। পাশাপাশি অতিরিক্ত আরও ৫টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়।

যাঁদের পদোন্নতি হলো, তাঁরা হলেন ফরহাদ হোসেন (মেহেরপুর-১), তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; মো. ফরিদুল হক খান (জামালপুর-২), তিনি বর্তমানে ধর্ম প্রতিমন্ত্রী এবং মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯) বর্তমানে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;