শিরোনাম
চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চবি উপাচার্য ।

রিপোটারের নাম / ৩৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। গতকাল শনিবার এ সাক্ষাতে চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. তোফায়েল আহমেদ, চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হক উপস্থিত ছিলেন। চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার সাথে আমাদের একেবারে খোলা মনে আলোচনা হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত তিন মাসের বিভিন্ন কার্যক্রম স্যারেকে আমরা অবহিত করেছি। স্যার খুবই সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করা ও উচ্চশিক্ষায় অন্যান্য অবদান রাখার জন্য তিনি আমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন। এর জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুখ্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম. সিরাজ উদ্দিন মিয়ার প্রতি।


এই ক্যাটাগরির আরো সংবাদ