শিরোনাম
নিজস্ব অর্থায়নে ১০০ অসহায় মানুষের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন পোরশায় মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা বিতরণ।  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন পোরশায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। অতন্দ্র প্রহরী প্রশাসন।  দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী এবারের বিশ্বকাপ আসরে প্রস্তুতি এবং স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী অধিনায়ক।
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

বড়দিন উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রিপোটারের নাম / ৩১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বড় দিন উপলক্ষে বান্দরবানের রুমা জোনের সুংসুং পাড়াতে ৯৭ পদাতিক ব্রিগেডের তত্বাবধানে গত ১২ থেকে ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আন্তঃপাড়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করেছিল। তুমুল প্রতিদ্বন্দিতা পূর্ণ ফাইনাল ম্যাচটি টাইব্রেকারে সুংসুং পাড়া ৫-৪ গোলে লোনথাউচি পাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

এছাড়া থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মানবিক সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। সারাদিন ব্যাপী ১৫ টি পাড়ার মারমা, বম, ত্রিপুরা, খুমী এবং ম্রো সম্প্রদায়ের ১১০ জন পুরুষ, ১৫০ জন মহিলা এবং ৯০ জন শিশুসহ মোট ৩৫০ জনকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

 

পাশাপাশি বড় দিন উদযাপন উপলক্ষে প্রাতা পাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, চা পাতা, লবণ ও মসলা। এ সময় প্রাতা পাড়া এলাকার কমিউনিটি ব্যাপটিস্ট চার্চের ধর্মগুরু সার ত্লিং বম ও ভারপ্রাপ্ত কারবারি পাকত্লিরং বম বলেন, “এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগীতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে উৎসবের আয়োজন করতে পারবো।”

 

উল্লেখ্য, পাহাড়ে বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বীগন কর্তৃক শুভ বড়দিন উদযাপনকালে চার্চ গুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অন্যান্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং কার্যক্রম চলমান থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ