শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকায় নারী লেখকের নাম না থাকায় বিস্ময় প্রকাশ সংস্কৃতি উপদেষ্টার

রিপোটারের নাম / ৪৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : চলতি বছরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকায় কোনো নারী লেখকের নাম না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এটিকে ‘বিস্ময়কর’ উল্লেখ করে বলেন, এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়া সংস্কারের সময় এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। তালিকায় নারীর অনুপস্থিতিকে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতিফলন বলেও অভিহিত করেছেন অনেকে। তাদের সমালোচনায় সুর মিলিয়ে সংস্কৃতি উপদেষ্টাও মনোনয়ন প্রক্রিয়ার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

শুক্রবার সন্ধ্যায় ফারুকী ফেসবুকে লেখেন, বাংলা একাডেমি পুরস্কারের সঙ্গে মন্ত্রণালয় বা আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। আমাদের সরাসরি ভূমিকা আছে একুশে পদকের ক্ষেত্রে। তারপরও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি এই পুরস্কার নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে সেটা গ্রহণ করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ