শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

বাঘমারা গ্রামের রাস্তা এখনো কাঁচা চরম দুর্ভোগে এলাকাবাসী, পাকাকরণের দাবি জোরালো

রিপোটারের নাম / ৩১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাঘমারা গ্রামের জনগণ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার। স্বাধীনতার পর থেকে এই গ্রামে কোনো পাকাঘাট রাস্তা নির্মিত না হওয়ায়, প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা কষ্ট করে কাদা মাড়িয়ে যাতায়াত করে। সবচেয়ে বিপাকে পড়েন ডেলিভারি রোগীসহ অন্যান্য অসুস্থ ব্যক্তি। এম্বুলেন্স ডাকা হলেও কাঁচা রাস্তার কারণে অনেক সময় তা গ্রামে প্রবেশ করতে পারে না। এতে করে রোগীর জীবন হুমকির মুখে পড়ে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ একাধিকবার আশ্বাস দিয়েছিলেন এই রাস্তাটি পাকাকরণ করা হবে। তবে নির্বাচনের পর আর কোনো খোঁজখবর মেলেনি। এলাকাবাসীর অভিযোগ, বিগত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা রাস্তাটির উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছেন।

 

এই বিষয়ে এলাকাবাসী একত্রিত হয়ে বলেন, “আমাদের একটাই দাবি— ইউএনও স্যারের মাধ্যমে যেন দ্রুত এই রাস্তাটি পাকাকরণ করা হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া আমাদের জীবনে স্বস্তি আসবে না।”

 

বাঘমারা গ্রামের এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে এলাকার সাধারণ জনগণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ