শিরোনাম
জুলাইয়ের শহীদদের স্মরণে ছাতকে জামায়াতের আলোচনা সভা ও বিশেষ মোনাজাত পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬ ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা।
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে “জাসাস” এর তথ্যচিত্র প্রদর্শন

রিপোটারের নাম / ৫০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

 

এম ওসমান গনি,হাটহাজারী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস এর আয়োজনে ও সার্বিক সহযোগিতায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১ সেপ্টেম্বর বাদে মাগরিব থেকে রাত ১০ টা পর্যন্ত মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে সাবেক রাষ্ট্রপতি, সেনাপ্রধান,বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মুক্তিযোদ্ধা (বীর উত্তম) শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কার ও আগামী দিনের ভাবনা বিভিন্ন বিষয়ে তথ্যচিত্র দেখানো হয়।
এতে জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাস’র সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাস’র সহ সভাপতি শোভরাজ আইয়ুব চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সৈয়দ মাহফুজ আলম, নুরনবী চৌধুরী, মো. আমির, মো. জাহেদ, মো. ফয়সাল, মো. এরশাদ, মো. নোমান চৌধুরী প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জাসাস নেতা টুটুল বলেন, আজকে বাংলাদেশের মানুষ যে সাম্যের রাজনীতি পছন্দ করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা ৪৬ বছর আগে বাংলাদেশে বীজ বপন করে গিয়েছিল ।বিএনপি জনগণকে সাথে নিয়েই জিয়াউর রহমানের আধুনিক বাংলাদেশ গঠন করবে ।বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় অবস্থিত শহীদ জিয়াউর রহমান এর মাজার জেয়ারত ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় বলে জানান তিনি। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়নে এভাবে তথ্যচিত্র প্রদর্শন করলে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতি মানুষ আরো বেশি উজ্জীবিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ