শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেনা বগুড়া জেলা ছাত্রদল

রিপোটারের নাম / ৭০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে বিশৃঙ্খলা, প্রভাব বিস্তার এবং হলগার্ডকে লাঞ্ছিত ঘটনায় মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার।

 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরের নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে হলগার্ড প্রভাষক ফেরদৌস আলী লাঞ্ছিত হন। তার অভিযোগ, পরীক্ষার সময় শেষ হওয়ার পরেও ২০৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফিরোজ আহমেদ শাকিলের (রোল- ২৬৮০২৮) উত্তরপত্র হলগার্ড জমা দিতে বললে এ ঘটনা ঘটে। উচ্চস্বরে নিজেকে কলেজ ছাত্রদল সভাপতি উল্লেখ করে হলগার্ডকে মারধর করে এবং কেন্দ্রের বাইরে গেলে হামলা করা হবে বলেও হুমকি দেয়। শাকিল পৌর শহরের মাঝগ্রাম মহল্লার শফিকুল ইসলামের ছেলে।

এদিন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে নন্দীগ্রাম উপজেলা শাখার অধীনস্থ মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।

 

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ দলীয় সিদ্ধান্তে এ আদেশ অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক এমএ মহিউদ্দিন।

 

উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু জানান, পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা ও হলগার্ডকে লাঞ্ছিত করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরেজমিনে কেন্দ্রে গিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ