শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন

রিপোটারের নাম / ২৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ক্রেতা সুরক্ষা আন্দোলন- ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)-এর উদ্যোগে “বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধ করে ভোক্তা সুরক্ষার জন্য” বিএসটিআই চেয়ারম্যান বরাবরে আবেদন দাখিল করা হয়। গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে এ আবেদনপত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন, সেলফ এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান আ. হ. ম. কামরুজ্জামান চৌধুরী, সিআরবি জাতীয় সমন্বয় কমিটির সদস্য সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপীল ও হাইকোর্ট বিভাগের সাবেক ডেপুটি অ্যাটর্নি  জেনারেল, অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাশেম, সিআরবি’র মহাসচিব ডিজাইনার কেজিএম সবুজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আব্বাস উদ্দীন ধ্রুব প্রমুখ। এসময় চেয়ারম্যান পক্ষে আবেদনপত্রটি গ্রহন করেন বিএসটিআই সদরদপ্তরের পরিচালক (সিএম) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। সিআরবি কর্মকর্তাদের প্রত্যাশা করেন যে, বিএসটিআই ভোক্তা সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধ করে প্রকৃত ভোক্তা অধিকারের সুরক্ষা নিশ্চিত করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ