শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবনে ফখরুল

রিপোটারের নাম / ৩১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  :   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন আজ। তাই তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজায় গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি ফিরোজায় যান।

 

মির্জা ফখরুল ফিরোজার সামনে গিয়ে নেতাকর্মীদের রাস্তার মাঝখান থেকে সরে যেতে বলেন। তিনি তাদের রাস্তা ফাঁকা করে দুই পাশে দাঁড়াতে বলেন।

 

সরেজমিনে দেখা গেছে, বিদায়ী শুভেচ্ছা জানাতে বিকেল ৩টার পর থেকেই নেতাকর্মীরা খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে জড়ো হচ্ছেন। এ সময় বিএনপি নেত্রীর বাসভবনের সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকতে দেখা যায়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া তৎপরতা লক্ষ্য করা যায়। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা গেছে।

 

জানা গেছে, গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় বিমানবন্দরের উদ্দেশে বের হবেন খালেদা জিয়া। তার বহনকারী গাড়িটি কাকলী গোলচত্বর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। পরে রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

 

এদিকে খালেদা জিয়ার বিদেশযাত্রাযাকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০টার দিকে লন্ডনের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আমরা মনে করি, এ সময় বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে আসবেন। তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। এখানে নিরাপত্তায় নিয়োজিত এভসেক, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও মোতায়েন থাকবে।

 

তিনি বলেন, বিমানবন্দরের বাইরে ও ভেতরে তার (খালেদা জিয়া) যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থাই থাকবে। এ ছাড়া বিমানবন্দরে আগত অন্য যাত্রীদের যেন কোনো ধরনের নিরাপত্তা সমস্যা না হয়, সে ব্যাপারেও আমাদের সর্বোচ্চ পদক্ষেপ থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ