শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

বিনা ওয়ারেন্টে চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী গ্ৰেপ্তার ।

রিপোটারের নাম / ৭৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিবের অনুপস্থিতে সচিবের দায়িত্ব পালনকারী যুগ্ম সচিব এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীকে (৫৯ ) বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

 

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬ টার দিকে সাতকানিয়া পৌরসভার মোটর স্টেশন জুমা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল আবছার চৌধুরী উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামের মৃত নুরুল ইসলাম চৌধুরীর পুত্র।।

নুরুল আবছার চৌধুরী বর্তমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। এছাড়াও আশির দশকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল আবছার চৌধুরী তার চাচাতো ভাই বিএনপি নেতা আব্দুল গাফফার চৌধুরীর জানাজা পড়তে যায়। জানাজা শেষে শহরে ফেরার পথে সাতকানিয়া থানার পুলিশ তাকে বিনা মামলায় গ্রেফতার করে। পরে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সে মামলায় তার নাম উল্লেখ নেই। এছাড়াও মামলার ঘটনায় যে সময় উল্লেখ করা হয়েছে, সে সময় তিনি তার কর্মস্থল চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন। সুতরাং এটা যে মিথ্যা মামলা সেটা সহজেই বুঝা যায়। ঘটনাস্থল সাতকানিয়ার মনেয়াবাদ যা তার বাড়ী মির্জাখীল থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে।

গ্রেফতার করার পর সাতকানিয়া থানার ওসি জাহেদুলের কাছে গ্রেফতার কারণ জানতে চাইলে তিনি জানায়, নুরুল আবছার চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে কি মামলা জানতে চাইলে সুনির্দিষ্ট মামলার তথ্য দিতে পারেনি ওসি।

এদিকে একজন পত্রিকার সম্পাদককে মিথ্যা মামলায় গ্রেফতার করায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক সমাজ।

রাজনৈতিক অঙ্গনে সজ্জন ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সব মহলেই তার সুনাম রয়েছে। এ কারণে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে কোনো উল্লেখযোগ্য মামলাও হয়নি। এরপরও বড় ভাইয়ের জানাজায় অংশ নিতে এসে তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা তৈরি হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ