শিরোনাম
বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের শয্যাপাশে পুনাক সভানেত্রী

রিপোটারের নাম / ৪৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে আহতদের দেখতে আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান।

 

তিনি আহতদের সাথে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। আহতদের আন্তরিকতার সাথে উন্নত চিকিৎসা সেবা প্রদান করায় চিকিৎসকদেরকে ধন্যবাদ জানান তিনি।

 

পুনাক সভানেত্রী আন্দোলনে অংশগ্রহণকারীদের অনন্য সাধারণ ভূমিকার প্রশংসা করে বলেন, তাঁরা আমাদেরকে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনা ও সুযোগ তৈরি করে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলা।

 

তিনি বলেন, পুলিশ পরিবারের নারী সদস্যদের সংগঠন পুনাক নিজস্ব গণ্ডির বাইরে অসহায় মানুষের কল্যাণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

এ সময় পুনাকের সহসভানেত্রী রাহেলা সুলতানা, আইরিন রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি মোঃ রুবাইয়াত রাজসহ সংশ্লিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;