শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে স্বৈরাচার হাসিনা’র পতনে শোকরানা ও শান্তি মিছিল

রিপোটারের নাম / ৫৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

 

রমজান আলী,সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর ঘটনায় সাতকানিয়ায় কেরানীহাটে শোকরানা ও শান্তি মিছিল, পথ সভা করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (০৯ আগস্ট) বিকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কেরানীহাট এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হকটাওয়ার চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

শোকরানা মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুবিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নোমান উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়, আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা শামসুল আলম, মাওলানা মুফতি হারুন, মাওলানা শামসুদ্দিন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মোঃ শুয়াইব, মাওলানা হাফেজ মামুনুর রশিদ, মাওলানা মাহমুদুল করিম প্রমুখ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও, সোমবার হাসিনা সরকারের পতনের খবরে সাতকানিয়া উপজেলা কেরানীহাট রাস্তায় নেমে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থীরা রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে। রাস্তার মোড়ে মোড়ে পটকা ফুটিয়ে তারা উল্লাস প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;