শিরোনাম
যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ ।
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন অভিনেত্রী সাবা।

রিপোটারের নাম / ৫৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী সোহানা সাবা। ছোট পর্দা, ওটিটি ও বড় পর্দায় অভিনয় করছেন সমান তালে। বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।

 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে থাকা ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে নাম জড়ানোর পর সমালোচিত হন এই অভিনেত্রী। এবার নতুন আলোচনা শুরু হয়েছে এই অভিনেত্রীকে নিয়ে।

 

 

বর্তমানে ভারতে রয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে সেখান থেকে একটি ছবি প্রকাশ করেছেন।

 

এরপরই জানা যায়, ভারতে বিশেষ দায়িত্ব পালন করছেন সাবা। ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তথ্যটি জানান নিজেই।

 

 

দীর্ঘ সেই পোস্টে সোহানা সাবা লেখেন, ২০২৪-এর আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রপোজাল দেওয়া হলো জুরি হতে, আমি এতটাই কাজহীন এবং মন খারাপ করেছিলাম যে চট করে এই প্রপোজালটা এবার এক্সেপ্ট করে নিই। জি হ্যাঁ, আমি অফিসিয়াল জুরি অব জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। আমি এখন জয়পুরের পথে কলকাতা থেকে ফ্লাই করার জন্য অপেক্ষা করছি।

 

 

অভিনেত্রী আরও লেখেন, একটা কথা বলতে চাই যে, আগে শুধুমাত্র আমি আমার অভিনয় বা আমার কাজের ভক্ত পেয়েছি আজীবন। যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসত। এখন (গত আগস্ট মাসের পরে) দেশের অথবা বিদেশের আনাচে-কানাচে প্রচুর বাংলাদেশি আমাকে ভালোবাসার দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায়। আমি প্রত্যেকটা মেসেজ বা কথা পড়ি আর চোখ দিয়ে টপটপ করে আমার পানি পড়তে থাকে।

 

প্রসঙ্গত, কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন সাবা। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর থেকে ছেলেকে নিয়ে একাই পথ চলছেন অভিনেত্রী।


এই ক্যাটাগরির আরো সংবাদ