শিরোনাম
পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

মনোহরদীতে ভয়াবহ ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ লুট 

রিপোটারের নাম / ৩৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল ২০২৫, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে সংঘটিত হয় এই হৃদয়বিদারক ঘটনা। দুর্বৃত্তদের টার্গেট ছিল গ্রামের বাসিন্দা মো. রিয়াজ উদ্দীনের বাড়ি।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল কলাপসিবল গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং বেঁধে ফেলে। ডাকাতরা এসময় রিয়াজ উদ্দীনের স্ত্রী সেলিনা (৪৫)–কে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ডাকাতরা ঘরের আলমারি, ড্রয়ার, তাক ইত্যাদি তছনছ করে ফেলে। তারা ঘর থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার, ৩ লক্ষ নগদ টাকা, একটি টিভি ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের অন্য সদস্যদেরও কিলঘুষি, চড়-থাপ্পড় মারার মাধ্যমে নির্যাতন চালানো হয়।

বর্তমানে আহত সেলিনা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি জানান, ডাকাতির সময় তারা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতরা নির্দয়ভাবে তার মাথায় কোপ দেয়, যা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। তাদের লক্ষ্য ছিল শুধু মালামাল লুট, কোনো ধরনের মানবিকতা তাদের মধ্যে দেখা যায়নি।

এদিকে এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার জানান, ঘটনার তদন্ত চলছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ