শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় বনাঞ্চলে আগুন

রিপোটারের নাম / ২৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

 

আবুল কালাম আজাদ , ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর সংরক্ষিত বনাঞ্চলের শাল গজারি বনে আগুনে পুড়ে গেছে বিলুপ্ত জাতের গল্লা বেতসহ আরও অনেক বনজ গাছ। ভরদুপুরে বনে এমন অগ্নিকাণ্ডে হতবাক স্থানীয়রা। গত সোমবার ৩১ মার্চ ২৫ বিকালে বনবিট অফিসের কাছেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর বন বিভাগের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়নি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিট কর্মকর্তা। শালবনের ভেতর প্রায় এক একর জায়গা জুড়ে লাগানো বেত বাগান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ বন বিভাগের গুরুত্বহীনতায় এ ঘটনা ঘটেছে। এর আগে ঈদের কয়েকদিন আগে ময়মনসিংহের ভালুকার সংরক্ষিত বনাঞ্চলের প্রায় তিন একর বনভূমির গাছপালা ও বেত বাগান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সন্তোষপুর বনবিট অফিসার মোঃ এমদাদুল হক বলেন, সুফল প্রকল্পের অর্থায়নে রোপিত এ এন আর প্রকল্পে টহলকালীন আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমি ও আমার স্টাফরা মিলে উপস্থিত লোকজনের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সন্তোষপুর গ্রামের হাসিবুল হাসান বলেন, ‘বনবিটের সামনে শালবনে এমন আগুন লাগার বিষয়টি দুঃখজনক, এমন ঘটনার পর খবর পেয়ে আমরা সবাই মিলে এই আগুন নিয়ন্ত্রণে আনি।’ কেউ হয়তোবা গজারি গাছের শুকনো পাতায় আগুন ধরিয়েছে নতুবা সিগারেটের আগুন থেকে আগুন লেগে গাছগুলো পুড়েছে। সংরক্ষিত বনে শর্ত সাপেক্ষে জনসাধারণের প্রবেশাধিকারের নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে বনজ সম্পদ বিনষ্টসহ বন্যপ্রাণী হুমকিতে পড়তে পারে বলেও তিনি জানান। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রোকনুজ্জামান জানান, বন বিভাগ ঘটনার বিষয়টি আমাকে জানিয়েছে, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে বিষয়টি দেখবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ