শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) কে স্বাগত জানিয়ে র‍্যালি

রিপোটারের নাম / ৩৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

আরফাত হোসেন: মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সকল শাখা কমিটি ও সাংগঠনিক সমন্বয়কারীর উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও মহান ২৬শে আশ্বিন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩৭ তম ওরশ শরীফ উপলক্ষে স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট (সোমবার) সকালে স্বাগত র‍্যালিটি দোহাজারী পৌরসভা থেকে শুরু হয়ে পুরো চন্দনাইশ এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জোয়ারা মাসুমা কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্য এসএম মুহিব্বুল্লাহ, প্রধান বক্তা ছিলেন পটিয়া হাদু চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা নিজাম চিশতি, উদ্বোধক ছিলেন উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী ডা. মো. আবদুর রহমান, বিশেষ বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফারুকী, মাওলানা খোরশেদুল আলম, উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী যথাক্রমে, মিজানুর রহমান, শাহনেওয়াজ চৌধুরী, তাইফু সিকদার। শেখ মো. সোহেলের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পরিষদের সদস্য মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সমন্বয়কারী মো. আবদুর রহমান, হাছান খান, জাহিদুল ইসলাম, ডা. মো. সেলিম, সাবের আহমদ সওদাগরসহ চন্দনাইশের সকল শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ