শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। 
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল 

রিপোটারের নাম / ৫০৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

 

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর জেলা প্রতিনিধি :  গত ৭ ই জানুয়ারি ২০২৬ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির কে হত্যার প্রতিবাদে জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে

 

১০ জানুয়ারি শনিবার রাতে স্থানীয় স্টেশন বাজারস্হ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল পূর্বক এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশ শেষে সেখান থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমাল তলা গিয়ে সভাপতির বক্তব্যর মধ্যে দিয়ে শেষ হয়।

 

জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় প্রতিবাদ মিছিল পূর্বক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জামালপুর সদর-৫ আসনের বিএনপির দলীয় মনোনীত ধানের শীষ প্রতীককের এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও সেচ্ছাসেবক দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।

এসময় জেলা, শহর,সদর, বিভিন্ন উপজেলা,ওয়ার্ড সেচ্ছাসেবক দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;