শিরোনাম
চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

মোহামেডানের নতুন দায়িত্ব পেয়ে যা বললেন হৃদয়

রিপোটারের নাম / ৪২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : গত ২৪ মার্চ বিকেএসপির মাঠে শাইন পুকুরের খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছিলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। খেলা চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির পাশে কেপিজে হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। তার অনুপস্থিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরা।

তবে স্থায়ীভাবে কে হবে মোহামেডানের অধিনায়ক তা নিয়ে চলছিলো না গুঞ্জন। সকলে মিরাজকে এগিয়ে রাখলেও শেষ পর্যন্ত তাওহীদ হৃদয়ের কাঁধে উঠেছে ঐতিহ্যবাহী দলটির দায়িত্ব। শনিবার (৫ এপ্রিল) দায়িত্ব পেয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নতুন অধিনায়ক।

হৃদয় বলেন, চ্যালেঞ্জ সব সেক্টরে আছে আপনার প্রফেশনে আছে, আমার প্রফেশনেও আছে। তো চেষ্টা করব আমি এটা এনজয় করার জন্য এবং চেষ্টা করব দলের জন্য যতটুকু পারব এই দিকটাতে কন্ট্রিবিউট করার জন্য।

মূলত, আসন্ন জিম্বাবুয়ে সিরিজের কারণেই অধিনায়কত্ব পাননি মিরাজ। কারণ, দুই ম্যাচের টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাকে। এ ছাড়াও মোহামেডানের একাধিক খেলোয়াড় জিম্বাবুয়ে সিরিজে যোগ দিবেন।

এ নিয়ে হৃদয় বলেন, প্রথমত এটা আমাদের হাতে নেই, যতটুকু আমাদের হাতে আছে, যতটুকু কন্ট্রোলে আছে। এর ভেতর থেকে আমাদের সবকিছু করতে হবে। আমাদের দল প্রথম থেকেই বিগ বাজেটের দল, এখনো বিগ বাজেটের দল আছে।

 

তিনি বলেন, হয়তো দুই একটা খেলোয়াড় অন-অফ আছে।  জাতীয় দলের খেলা রয়েছে আশা করছি আমাদের যারা ব্যাকআপ আছে তাদের জন্য একটা পজিটিভ সাইন হবে এটা। তারাও তো খেলোয়াড়, তাদের তো সুযোগ দরকার। আমরা চেষ্টা করব তারা যখনই যে অবস্থায় সুযোগ আসবে, তারা জন্য কাজে লাগাতে পারে সুযোগটা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ