শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত ১১৪ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। 

রিপোটারের নাম / ৭১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত অজ্ঞাতপরিচয় ১১৪ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।

মৃত্যুর কারণ অনুসন্ধান ও পরিচয় নিশ্চিত করতে এই আদেশ দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদেশে বিচারক ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারা অনুসারে ঢাকার জেলা প্রশাসককে (ডিসি) মরদেহ উত্তোলন কার্যক্রমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম মরদেহ উত্তোলনের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ নিহত হন। তাঁদের মধ্যে ১১৪ জনকে অজ্ঞাতনামা ‘শহীদ’ হিসেবে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।

আবেদনে আরও বলা হয়, ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণ, মৃত্যুর কারণ অনুসন্ধান এবং পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে এসব মরদেহ উত্তোলন প্রয়োজন। প্রতিটি মরদেহের পোস্টমর্টেম, ডিএনএ সংগ্রহ ও প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার পাশাপাশি, যথাযথ আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থাও গ্রহণ করতে হবে।

বিচারক সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে আবেদনটি মঞ্জুর করেন এবং নির্দেশনামূলক আদেশ প্রদান করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ