শিরোনাম
তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

লালমনিরহাটে  সাংবাদিক নেতার মৃত্যুতে প্রেসক্লাব পাটগ্রামের শোক প্রকাশ 

এফ আই রানা / ৫৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাট জেলা’র সাপটানা এলাকার স্থায়ী বাসিন্দা প্রবীণ সাংবাদিক, লালমনিরহাটের প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোফাখখারুল ইসলাম মজনু (৬২) ইন্তেকাল করেছেন। বুধবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৪টা ৩০মিনিটে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে ঢাকার জাতীয় নিউরো সায়েন্স ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

তার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/সংগঠন শোক প্রকাশ করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। দৈনিক খোলা কাগজ পত্রিকার সাংবাদিক ইফতেখার আহমেদ,দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক সাইফুল সবুজ, দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক হাবিবুর রহমান,দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক আজিনুর রহমান আজিম,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক এফ আই রানা, দৈনিক কালবেলার সাংবাদিক মিঠু মুরাদ সহ পাটগ্রাম প্রেসক্লাবের সদস্যবৃন্দগন মরহুম মোফাখখারুল ইসলাম মজনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ