শিরোনাম
যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে শহর যুবদলের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

রিপোটারের নাম / ৫১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩

 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকীতে জামালপুর শহর যুবদলের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

৩০ মে মঙ্গলবার দুপুরে স্থানীয় শহরের কাচারীপাড়া ফকিরবাড়ী মোড় ও স্টেশন বাজারের সম্মুখে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দুস্থদের মাঝে এ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর শহর যুবদল।

জামালপুর শহর যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিকুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোকসেদ আলী মাসুমের সঞ্চালনায় শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান বিপ্লব।

এসময় জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল রানা খান, বিএনপি নেতা ইমামুর ইসলাম স্বজল,জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন,জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, যুব নেতা রাশেদুজ্জামান রনি,মুসলিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনোয়ার মোজাহিদ কাঞ্চন,জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়সার, খন্দকার মেহেদী হাসান রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক হাদিউল ইসলাম রাব্বী,শহর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম,রাশেদ হোসেন কালু, মোঃ রবিন, ছাত্রদল নেতা ফিরোজ জামান বাবু, সহ যুবদল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ