শিরোনাম
চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে “Quality Teaching” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৫১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেনগর-এর উদ্যোগে গত ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, কলেজের অডিটোরিয়ামে “পাঠদানের মান উন্নয়ন” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ার গুণগত মান বৃদ্ধি এবং আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রয়োগে সচেতনতা সৃষ্টি করা।

 

 

সেমিনারের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহ, পিএসসি। তিনি শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের কার্যকরভাবে সম্পৃক্তকরণ এবং ফলপ্রসূ মূল্যায়ন পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একজন শিক্ষকের পাঠদানের দক্ষতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে মুখ্য ভূমিকা পালন করে। তাই গুণগত পাঠদানের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে।”

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশরাফুল হক রাজিব। তিনি ‘শিখন-শেখানো’ প্রক্রিয়ার বিভিন্ন কৌশল, পাঠ পরিকল্পনা, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা এবং মূল্যায়ন পদ্ধতির আধুনিক দিকসমূহ নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন। তার উপস্থাপনায় শিক্ষকদের জন্য বাস্তবসম্মত এবং প্রযোজ্য বিভিন্ন শিক্ষণ কৌশল তুলে ধরা হয়।

 

 

সেমিনারে কলেজ অ্যাডজুটেন্ট, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষকবৃন্দসহ স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারের শেষে উপস্থিত শিক্ষকরা পাঠদানের গুণগত মানোন্নয়নে নিজেদের ভূমিকা নিয়ে প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি আরও আয়োজনের প্রত্যাশা প্রকাশ করেন।

 

এমন সেমিনার শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ