শিরোনাম
নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হেলথ ক্যাম্প ও পিঠা উৎসব অনুষ্ঠিত পাটগ্রামে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়, আনোয়ারুল ইসলাম রাজু’র অংশগ্রহণ সাতক্ষীরা–১ আসনে নির্বাচনী উত্তাপ: মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ পোরশায় মাসিক সমন্বয় সভা এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  চট্টগ্রামের কালুরঘাট এলাকায় পোশাক কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ইউনিট। সড়ক দুর্ঘটনায় পা হারানো আজিজুলকে হাসপাতালে রেখে চিকিৎসা অব্যাহত রাখার দাবি পরিবারের লালমনিরহাটে প্রেসফোর নির্বাচনে: সভাপতি সুমন, সম্পাদক দুলাল নির্বাচিত” ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ! 
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

শেখ হাসিনার  বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে কোনো ধারণা দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

রিপোটারের নাম / ১৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : পতিত স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

সোমবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। রফিকুল আলম বলেন, কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার সমতুল্য। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেড অ্যালার্টের বিষয়ে আমার কাছে হালনাগাদ তথ্য নেই।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি প্রসঙ্গে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে বলে প্রমাণ পেয়েছে দুদক।

এ প্রসঙ্গে রফিকুল আলম বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি। সুতরাং, এখানে প্রি-ম্যাচিওর স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। আমরা এখনো চিঠি পাইনি, চিঠি আসেনি। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কাজে নিযুক্ত হওয়া যায় না। এর ব্যত্যয় কোথায় কী হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ