শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শেরপুরে প্রতিবেশী দাদা সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

রিপোটারের নাম / ৫৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

 

মোঃ মাকসুদুর রহমান রোমান , শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা

এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশু জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৮ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই দাদাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত শমেজ উদ্দিন বইট্টা (৬৫) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা এলাকার মৃত ওহেদ আলীর ছেলে এবং ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী দাদা।ভুক্তভোগীর স্বজন ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ৬ জুলাই বিকেলে বাইট্টা মিয়া শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটিকে বিষয়টি কাউকে না বলার হুমকি দেয়। কিন্তু শারীরিক অবস্থা অবনতি হলে শিশুটির কান্নাকাটিতে স্বজনরা বিস্তারিত জানতে পারে এবং চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করে।শিশুটির বড় ভাই জানান, আমার বোনকে দুই বছর বয়স রেখে বাবা মারা যান। আমার বোনের এ সর্বনাশের জন্য বইট্টার বিচার চাই। এ ঘটনায় ৮ জুলাই রাতে সদর থানায় অভিযোগ দায়ের করেছি।

স্থানীয়রা জানান, শমেজ উদ্দিন বইট্টা গত ২ মাস আগেও এমন ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধ গ্রামে যৌন হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম জানান, শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। আর শিশুটির ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ