শিরোনাম
চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ।

রিপোটারের নাম / ৩০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরই অংশ হিসেবে পুলিশের পাশাপাশি সোয়াট, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

 

সকালে সচিবালয়ের সামনে দেখা যায়, কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি নিষেধাজ্ঞা না থাকলেও সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

গেইটে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করবেন কি না, দুপুর ১২টার পর সেই সিদ্ধান্ত জানা যাবে।

এদিকে, আজ দর্শনার্থী প্রবেশে নিষেধ করে সোমবার (২৬ মে) রাতেই আদেশ জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, সকাল থেকে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারছেন না।

 

প্রসঙ্গত, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ঘিরে গত তিন দিন ধরে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করে আসছেন সরকারি কর্মচারীরা। বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভ মিছিলে প্রতিদিনই উত্তাল থাকছে সচিবালয়। চতুর্থ দিনের মতো আজও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ