শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সমাজসেবা কে বেগবান করতে সান্নিধ্য-Shannidhyo এর নতুন কমিটির বহি:প্রকাশ

রিপোটারের নাম / ৯৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি : বিদ্যালয়ের গন্ডি পার হয়ে সমাজের জন্য কিছু করার তীব্র আকাঙ্খা নিয়ে বিদ্যালয়ের ছোট ভাই, বন্ধু এবং বড় ভাইদের নিয়ে ভিন্ন এক পরিকল্পনার কথা মাথায় আসে সান্নিধ্য-Shannidhyo এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল সোবহান রাহাত এর। তার-ই ধারাবাহিকতায় ধীরে ধীরে বাড়তে থাকে কাজের পরিধি, নিজ এলাকার গন্ডি পেরিয়ে গ্রামেগঞ্জেও প্রসারিত হয় মানবতার এই পথ। গত ৬ই জুলাই,২০২৫ সান্নিধ্য-Shannidhyo এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল সোবহান রাহাত এর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে দীপ্ত বিশ্বাস কে সভাপতি এবং সাইমন নেহালি কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৬ সদস্যবিশিষ্ট নবকমিটির বহিঃপ্রকাশ করা হয়। বাকি নির্বাচিত সদস্যবৃন্দ যথাক্রমে সহ-সভাপতি – দীপ্ত ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক – দিরু সিকদার, অর্থ সম্পাদক – জিসান দাশ, দপ্তর সম্পাদক – অরিজিৎ দাশ অরিন, প্রচার সম্পাদক – জাওয়াদুল আবেদিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – টিনা পালিত, চিকিৎসা বিষয়ক সম্পাদক – তন্ময় দে, ক্রিয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক – আলী আকসান, পরিবেশ বিষয়ক সম্পাদক – শ্রীকান্ত বিশ্বাস, প্রতিবন্ধী, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক – রিসিকা নাথ রিয়া, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক – রিদুয়ান শরীফ রাতুল, সাধারণ সদস্য – তাফিমুল আলম জোহান, তৎরিয়ান কবির চৌধুরী চিজান, হাবিবুর রহমান।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তার সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত একটি বার্তায় উল্লেখ করেন, সান্নিধ্য-Shannidhyo কাজ করে সমাজের সুবিধাবঞ্চিত এবং নি:স্ব মানুষদের নিয়ে। স্কুল ব্যাচের ভাই/বন্ধুদেরকে নিয়ে শুরু করা এ উদ্যোগকে সংগঠনে রুপ দেয় রাহাত ভাই। ভবিষ্যতে এ সংগঠনকে আরো বেগবান এবং কার্যকরী রেখে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় নিচ্ছি ইনশাল্লাহ। তিনি বিশ্বাস রাখেন, সকলের সার্বিক প্রচেষ্টায় সমাজ তথা দেশের কল্যাণে একটি অবিস্মরণীয় নাম হবে সান্নিধ্য-Shannidhyo।


এই ক্যাটাগরির আরো সংবাদ