শিরোনাম
কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা। 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সমাজে সুশাসন প্রতিষ্ঠায় কাজের স্বীকৃতি পেলেন মোঃ আব্দুর রহমান।

রিপোটারের নাম / ৬৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

 

বিশেষ প্রতিনিধি: সুশাসন প্রত্যেকেরই প্রয়োজন ।ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ,আন্তর্জাতিক জীবনে সুশাসনের গুরুত্ব অনেক বেশি। তেমনি এই সুশাসন নিয়েই কাজ করছেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান।

তিনি “অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশ” সংগঠনের একজন সিনিয়র পরিচালক। সুশাসন প্রতিষ্ঠা নিয়ে এ সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন জেলা, উপজেলায়, জাতীয় পর্যায়ে সভা- সেমিনারের আয়োজন করে আসছেন।

ইতিমধ্যে সুশাসন প্রতিষ্ঠা নিয়ে এ সংগঠন স্থানীয় সরকার গুলোর সাথে মতবিনিময় করছেন। এখন সেমিনার করছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে। সম্পূর্ণ অরাজনৈতিক এবং সকলের প্রিয় এই সংগঠনে তিনি কাজ করে যাচ্ছেন অবিরাম ভাবে।

মোঃ আব্দুর রহমানের কাজের স্বীকৃতি স্বরূপ আজ সানরাইজ কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সানরাইজ কলেজ কর্তৃপক্ষ তাকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননায় ভূষিত করেন।

আমাদের প্রতিনিধিকে তিনি এক বিশেষ অনুভূতিতে জানান- “সুশাসন প্রতিষ্ঠা নিয়ে সমাজ এবং রাষ্ট্র বা আন্তর্জাতিকভাবে আমরা কাজ করতে চাই। এজন্য দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন”।

মোঃ আবদুর রহমান সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল। তিনি আন্তর্জাতিকভাবে অনেক সভা সেমিনারের অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের সাংবাদিকদেরকে আন্তর্জাতিক সেমিনারগুলোতে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন এবং আন্তর্জাতিকভাবে তিনি অনেক সম্মাননা পেয়েছেন।

এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডঃ এম মিজানুর রহমানের সুশাসন প্রতিষ্ঠা নিয়ে কাজ করে যাচ্ছেন সারা বাংলাদেশে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;