শিরোনাম
পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সাতকানিয়া খাগরিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেন এলডিপি নেতা নুরুল ইসলাম

রিপোটারের নাম / ২৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ড. কর্ণেল অলি আহমদের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা  লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র সদস্য ও সাতকানিয়া উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন। বুধবার (০১ অক্টোবর) খাগরিয়া ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের বিভিন্ন পুজা মন্ডপে সনাতনীদের মাঝে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় খাগরিয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বচন মেম্বার,খাগরিয়া ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি মুজিবুর রহমান,গুরা মিয়া সওদাগর, নুরুল কবির মেম্বার, ইদ্রিস মিয়া, রাকিব, সোলায়মান সওদাগর, জাহাঙ্গীর, মান্নান আব্দুল মেম্বার, মোঃ আলমগীর, মাহাফুজ, আবুল কাশেম, নুরুল ইসলাম, সেলিম, ইরফান, মাহাবুব সহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নুরুল ইসলাম বলেন, এদেশের মানুষ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। সব ধর্মের মানুষের ঐক্য এই দেশের বড় শক্তি। এসময় তিনি মন্দির সংস্কার কাজে ৪০ বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দেন। আরো বলেন দীর্ঘ ১৭ বছর আমাদের দলের প্রধানের কোন রকম দুর্নীতি প্রমাণ করতে পারেনি ভবিষ্যতে পারবেনা আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব।


এই ক্যাটাগরির আরো সংবাদ