শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সাতক্ষীরায় পাঁচ মাস পর কবর থেকে এক জনের লাশ উত্তোলন ।

রিপোটারের নাম / ৩৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

 

জহর হাসান সাগর,  সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে থেকে  হত্যা মামলার দীর্ঘ পাঁচ মাস বাইশ দিন পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতে কবর থেকে নাছরিন বেগম (৩৮) নামে এক ব্যক্তির লাশ  উত্তোলন করা হয়েছে। মৃত নাছরিন বেগম রায়পুর গ্রামের রফিক শেখের স্ত্রী।

 

সোমবার (২ ডিসেম্বর )দুপুর  ১২ টায়  আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য রায়পুর  গ্রাম হতে পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এসময় তালার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-আমিন, তালা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান এবং তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

নিহতের স্বামী রফিক শেখে জানান- আমি জীবন জীবিকার তাগিদে ঢাকায় রাজমিস্ত্রীর জোগাড়ে হিসেবে কাজ করি।আমার স্ত্রী নাসরিন আর একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকে।

 

গত ১০ জুন জানতে পারলাম আমার স্ত্রী মারা গেছে। আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রীকে গোছল করিয়ে আমার পরিবারের লোকজন কাফন পরিয়ে রেখেছে। আমার স্ত্রীর মৃত্যুর বিষয় টা নিয়ে আমি মানুষিক ভাবে ভেঙ্গে অসুস্থ হয়ে পড়লে স্হানীয় গ্রামবাসী আমার মৃত স্ত্রী নাছরিকে জানাজা শেষ কবর দিয়ে দেয়। পরে জানতে পারলাম যে দিন আমার স্ত্রী মারা গেছে ঐদিন রাতে আমার স্ত্রীকে ফোন দিয়েছিলো আলমগীর গাজী  পিতাঃ মোসলেম গাজী  আর আবুবকর গাজী পিতা: ইমাম আলী গাজী উভয় গ্রামঃ মাছিয়াড়া। তখন আমার সন্দেহ বেড়ে গেলো তারপর মৃত স্ত্রী জামাকাপড় দেখলাম ছেড়া এতে আরো সন্দেহ বেড়ে গেলো। পরে মৃত স্ত্রীকে গোছল করানো আবিরন বিবি জানান গোছল করানোর সময় তার শরীর থেকে জানতে পরে স্ত্রী যৌনাঙ্গে রক্ত জমাট বাধা এ পাছায় জমাট বাধা । বিষয়টি জানার পর বুঝতে পারলাম আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। হত্যার বিষয় টা নিয়ে থানায় মামলা করতে গিলে বিলম্ব হওয়ার কারণে দায়িত্বরত অফিসার কোর্টে মামলা করার পরামর্শ দেন।

কোর্টে মামলা করলে তালা থানাকে মামলাটি নেওয়ার নির্দেশ দেয়। তালা থানাার মামলা নংঃ ১৮ তারিখঃ ২৬/০৭/২৪

 

এঘটনায় দুইজন আসামী যার ১নং আসামি আলমগীর গাজী আর ২ নং আসামি আবুবকর গাজীকে আটক করে জেলে প্রেরন করেছে তালা থানা পুলিশ।৷ এছাড়াও অজ্ঞাতনামা রয়েছে  ৪/৫ জন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-আমিন বলেন,যে সময় ঘটনাটা ঘটেছে সে সময় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছিলো।সত্যটা জানার জন্য আদালতের নির্দেশে  ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের পর আমরা হত্যার বিষয়ে সঠিকটা জানতে পারবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ