শিরোনাম
যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ ।
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ।

রিপোটারের নাম / ৪৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেয়া হয়। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এ সময় নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন অংশ নেন ফুটবলারা।

এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে যমুনায় প্রবেশ করেন সাফজয়ী নারী ফুটবল দলের ২৩ ফুটবলার। তাদের সঙ্গে ছিলেন দলের ম্যানেজার মাহমুদা অনন্যা এবং প্রধান কোচ পিটার বাটলারও।

উল্লেখ্য, গত বুধবার রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশ। পরদিন বৃহস্পতিবার দেশে ফেরে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর বিকাল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রওনা দিয়ে বাফুফে ভবনে এসে পৌঁছান সাফজয়ী নারী ফুটবলাররা। বাফুফে ভবনে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ