শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সিলেটে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব

রিপোটারের নাম / ৭০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : সিলেটে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এ ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিলেটের বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূলহোতাকে গ্রেফতার করে।

এ বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ জনান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাহাব উদ্দিনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ