শিরোনাম
কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ। 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত গোলাম কিবরিয়া হাসান

লুৎফুর রহমান শাওন, ব্যুরো চীফ, সিলেটঃ / ৫০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

লুৎফুর রহমান শাওন, ব্যুরো চীফ, সিলেটঃ

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ(সেবা) অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এর হাতে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন ।

এসময় জেলার সকল উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গত ২০/০৯/২০২৪ ইং গোলাম কিবরিয়া হাসান ছাতক থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন।

যোগদানের শুরুতেই মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান, মামলা নিষ্পত্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখা, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ সুষ্ঠু সুন্দরভাবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখেন । তার এই ভূমিকার কৃতিত্ব হিসাবে জেলার ওসিদের মধ্যে তাকে শ্রেষ্ঠ (সেবা) ওসির সম্মানে ভূষিত করা হয়।

ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নিবেন। কাজের অনুপ্রেরণা যোগাবে। এই অর্জন ধরে রাখতে তিনি ছাতক থানার অন্যান্য পুলিশসহ ছাতক উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;