শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৮৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি:  নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি “শীত আসবে শিশু হাসবে—উষ্ণতার পরশে”-এর ৩য় পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পটিয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক অনুষ্ঠানে প্রোগ্রাম সঞ্চালনা করেন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখার মালী মোহাম্মদ রাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া শাখার চীফ কো-অর্ডিনেটর সৌরভ হোসাইন হিরো।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের চেয়ারম্যান বায়েজিদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম এবং পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরফুল শীত ইভেন্টের আহবায়ক শামিবুল হাসান শামীম, শীত ইভেন্টের উপদেষ্টা শাহরিয়ার হোসাইন, অর্থ সম্পাদক আরিফুর ইসলাম তুষারসহ নগরফুলের বিভিন্ন শাখার মালীবৃন্দ।

 

অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। এ সময় পটিয়া শাখার কো-অর্ডিনেটর শাওয়াল চৌধুরী তাঁর মনোমুগ্ধকর নাশিদ ও গজল পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন। পরে নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পটিয়া শাখার চীফ কো-অর্ডিনেটর সৌরভ হোসাইন হিরো বলেন,

“নগরফুল দীর্ঘ ১১ বছর ধরে যে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—যতদিন নগরফুল থাকবে, ততদিন এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

 

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং শীতের কষ্ট লাঘব করাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি নগরফুলের শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;