শিরোনাম
ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে। চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সুন্দর, শান্তিপূর্ণভাবে ও শৃঙ্খলার মধ্যে বিজিএমইএর নির্বাচনে ভোট শেষ হয়েছে।

রিপোটারের নাম / ৩৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় ২০২৫-২৭ মেয়াদের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনের ভোটগ্রহণ শেষ। আজ বিকেল ৫টায় নির্বাচনে ভোট পড়েছে ৮৭ দশমিক ৫০ শতাংশ। তবে প্রার্থীরা কে কতো ভোট পেয়েছে, সেই তথ্য এখনও প্রকাশ হয়নি।

 

আজ শনিবার (৩১ মে) বিকেল ৫টায় বিজিএমইএর ইউটিউব চ্যানেল থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ও চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে একযোগে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। এবারে ৩৫টি পরিচালক পদে লড়ছেন ৭৬ জন প্রার্থী।

 

বিজিএমইএর নির্বাচনে ভোটার সংখ্যা এক হাজার ৮৬৪ জন। ঢাকার ভোটার সংখ্যা এক হাজার ৫৬১ জন। এর মধ্যে ভোট পড়েছে এক হাজার ৩৭৭ জন বা ৮৮ দশমিক ২১ শতাংশ। অপরদিক চট্টগ্রামের ভোটার সংখ্যা ৩০৩ জন। এর মধ্যে ভোট দিয়েছে ২৫৪ জন বা ৮৩ দশমিক ৮৩ শতাংশ। বিজিএমইএ নির্বাচনি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন মোহাম্মদ ইকবাল। এবারে শুধু সচল কারখানার উদ্যোক্তারাই ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন।

সুন্দর, শান্তিপূর্ণভাবে ও শৃঙ্খলার মধ্যে ভোট হচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, আজকের নির্বাচন বাংলাদেশের আগামী দিনের উদাহরণ হয়ে থাকবে। সবাই বেশ সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে। আশা করছি, ভোটের পরিবেশ এই রকম শৃঙ্খল সুন্দর পরিবেশ থাকবে। বিজিএমইএ প্রশাসক ও ইপিবি ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রে ভোট যথাসময়ে শুরু হয়েছে। ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট শেষে ফলাফল দেওয়া হবে। যা সরাসরি দেখানো হয় বিজিএমইএর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।

 

সরেজমিনে দেখা যায়, ঢাকা রেডিসনের ভোটকেন্দ্রের সামনে প্রার্থী ছাড়া কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি। ভোটারদের হোটেলের সামনে মোবাইল ফোন জমা রেখে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। ভোট প্রদান করে ভোটারদের দ্রুত ভোটকেন্দ্র ছাড়তে বলা হয়। থাকতে পারেনি প্রার্থীর সর্মথকরাও।

নির্বাচনে অংশ নেওয়া তিন প্যানেলের সমর্থকদের ভোট শুরু হওয়ার পরে হোটেলের সীমানার বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তখন হোটেল ফটকের সামনে ফুটপাতে দাঁড়িয়ে নিজ নিজ প্যানেলের সমর্থন চেয়ে ভোট চাইতে দেখা যায় কর্মীদের।। কিন্তু বেলা ৯টার পর বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল পুলিশের সহায়তায় সেখান থেকে সরিয়ে দেন প্রার্থীর সমর্থকদের। এসময় পুলিশ সদস্য নিরাপত্তার স্বার্থে সবাইকে হোটেলের পাশের রেলস্টেশনের কাছের দাঁড়ানোর অনুরোধ করেন।

এই নির্বাচনে ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ নামে তিনটি প্যানেলের অধীনে অংশ নিয়েছেন প্রার্থীরা। এর মধ্যে ফোরাম ও সম্মিলিত পরিষদ ঢাকায় ২৬টি, চট্টগ্রামে ৯টিসহ ৩৫ পদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। ঐক্য পরিষদ ছয়জন প্রার্থী দিয়ে প্যানেল ঘোষণা করেছে। নির্বাচনি ইশতেহারে ১২ দফা প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ। প্যানেলটির লিডার মো. আবুল কালাম। অন্যদিক ১৪ দফা ইশতেহার দিয়েছে ফোরাম। প্যানেলটির লিডার মাহমুদ হাসান খান। এছাড়া ১৬ দফা ইশতেহার দিয়েছে ঐক্য পরিষদ। প্যানেলটির লিডার মোহাম্মদ মহসিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ