শিরোনাম
যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ।

রিপোটারের নাম / ৪১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা অনলাইন ডেস্ক : সুপ্রিমকোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। তারা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো: রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে তাদের শপথ গ্রহণ।

তাদের নিয়োগ শপথের দিন থেকে কার্যকর হবে।

সোমবার (১২ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আপিল বিভাগের বিচারক নিয়োগদান করেছেন।

নবনিযুক্ত চার বিচারপতির শপথ অনুষ্ঠান মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে উভয় বিভাগের মাননীয় বিচারপতিরা উপস্থিত থাকবেন।

সোমবার রাতে প্রধান বিচারপতি কর্তৃক নির্দেশিত হয়ে রেজিস্ট্রার জেনারেল এ তথ্য জানান।

এর আগে, শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। শনিবার দুপুরে আইন মন্ত্রণালয় এবং সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

এছাড়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করার পর আপিল বিভাগের পাঁচজন বিচারপতিও পদত্যাগ করেন। তারা হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি মো: শাহিনুর ইসলাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ