শিরোনাম
পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট।

রিপোটারের নাম / ৩৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : স্লিপার বাস একটি অত্যাধুনিক যাত্রীবাহী বাস বা কোচ। যেখানে ঘুমিয়ে যাতায়াত করা যায়। সারা দেশে এখন স্লিপার বাস বেশ সাড়া ফেলেছে। কিন্তু মহাসড়কে এই স্লিপার বাস নিয়মবহির্ভূতভাবে চলছে দাবি করে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেনে এক আইনজীবী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান।

 

রিট আবেদনে বলা হয়, মহাসড়কে নিয়মবহির্ভূতভাবে স্লিপার বাসগুলো চলাচল করছে। আনফিট বাসগুলোকেও স্লিপারে রূপান্তর করা হচ্ছে। কোনো ধরনের নিরাপত্তা ফিচার ছাড়াই নিম্নমানের চেসিসে অধিক উচ্চতা ও ধারণক্ষমতা নিয়ে এসব স্লিপার কোচ তৈরি করা হয়। তাছাড়া, নিম্নমানের কোচ ব্যবহার করে লাক্সারী ক্যাটাগরির ভাড়া নেয়া হয়।

রিটকারী আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান বলেন, একতলা বাসের অনুমতি নিয়ে বাসগুলোকে স্লিপার বানানো হয়। সড়ক পরিবহন আইন বা বিধিমালা অনুযায়ী তা অবৈধ। ফলে রিট মামলাটি দায়ের করা হয়েছে। রিটে এ বিষয়ে রুলসহ নির্দেশনা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ