শিরোনাম
৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিকের উপর হামলা! 

রিপোটারের নাম / ৪৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

 

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে দুষ্কৃতকারীর হামলার শিকার হয়েছেন সাংবাদিক ও নারী উদ্যোক্তা চাঁদ সুলতানা চৌধুরী ও সাংবাদিক মাসুদ লস্কর।

 

রবিবার (২৪ নভেম্বর) উপজেলার চৌমুহনী ইউপির কমলপুর গ্রামে রাত্রিবেলায় ওই ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাক এনজিওর কর্মকর্তা জমিলা খাতুনের লাঠিয়াল বাহিনীর নেতা মরম আলীর নেতৃত্বে স্হানীয় কমলপুর এলাকায় ১০/১৫ জনের একটি দল সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করে।

 

খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম কিবরিয়া এসে সাংবাদিকদের উদ্ধার করেন।

 

জানা যায়, সাংবাদিক চাঁদ সুলতানা চৌধুরী বিগত বেশ কিছুদিন আগে মরম আলীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। মামলার তদন্ত কারী কর্মকর্তা রবিবার রাতে ফাঁড়িতে মরম আলী কে হাজির হতে নির্দেশ দিলে উত্তেজিত হয়ে জমিলা বেগমের ভাইজি জামাই মরম আলী ফাঁড়িতে না গিয়ে মামলা আপোষ মিমাংসা করতে চাপ দেয় তাঁদের।

 

এদিকে সেদিন পরিকল্পিত ভাবে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়।

 

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সদস্য ও মাধবপুর জিসাসের সভাপতি কায়েস আহমেদ সালমান।

 

তিনি বলেন, আমাদের সাংবাদিক সহকর্মীদের উপর এ ধরনের হামলা তীব্র নিন্দনীয়। প্রশাসনকে এবিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা মানববন্ধনের আয়োজন করব।

 

যোগাযোগ করা হলে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হামলার বিষয়টি আমরা অবগত আছি। এ বিষয়ে যতাযত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ