শিরোনাম
কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা সফল করতে ছাতকে মতবিনিময় সভা আগামী মঙ্গলবার গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬’ চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কাল যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।   
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে চুনারুঘাটে বদরগাজী বাজারে অসহায় পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ।

রিপোটারের নাম / ৭৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

 

সায়েল মিয়া , চুনারুঘাট প্রতিনিধি :সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজি বাজারে কাঠালবাড়ি গ্রামের সিরাজ মিয়ার ছেলে খয়ার মিয়া গংরা সংবাদ সম্মেলন ওই সংবাদ সম্মেলন করেন ।

খয়ার মিয়ার লিখিত বক্তব্যে জানান, কাঁঠাল বাড়ি গ্রামের হলহলিয়া দেউন্দি মৌজার জেএল নং-২৮ এর ৪নং খতিয়ানের বিভিন্ন দাগের ৩ একর ৭৫ শতক ভূমির মালিক ছিলেন মৃত তমিজ উল্ল্যার ছেলে মৃত আব্দুল মজিদ ও মোহাম্মদ আলীর স্ত্রী মৃত ফয়জুন্নেছা। কিন্তু ফয়জুন্নেছার নাতি মকছুদ আলীর ছেলে কবির মিয়া গংরা প্রভাবশালি হওয়ায় ওই জমি জোরপূর্বক দখল করতে চায়।অপরদিকে মৃত আব্দুল মজিদের ছেলের ঘরের নাতি সিরাজ মিয়ার ছেলে খয়ার মিয়া গংরা অর্ধেক সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও ভূমি খেকো কবির মিয়া গংদের ষড়যন্ত্রে ৮টি মামলার আসামী হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

 

খয়ার মিয়া বলেন, কবির মিয়া কর্তৃক দায়েরকৃত ৮টি মামলায় মৃত দুই ব্যক্তি ও ৯ প্রবাসীর উপর মামলার দায়ের করছেন। এর মধ্যে মৃত ব্যক্তিরা হলেন, কাঠাল বাড়ি গ্রামের জমরুত মিয়ার ছেলে মাসুক মিয়া ও সিরাজ মিয়ার ছেলে এখলাছ মিয়া ওই দুই ব্যক্তি বিগত ৭/৮বছর পুর্বে মারা গেছেন।

মামলায় আসামীরা হলেন, মৃত সিরাজ মিয়ার ছেলে তাউছ মিয়া, কুদ্দুস মিয়া, জঙ্গু মিয়ার ছেলে আবুল কালাম ও জাহাঙ্গীর মিয়া, জমরুত মিয়ার ছেলে রেনু মিয়া, আব্দাল মিয়া, মিজান মিয়া, আবির মিয়া, সাকিব মিয়া। তারা ঘটনার স্থললে উপস্থিত না হয়েও ভূমি খেকো চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলার আসামি হয়েছেন। এছাড়াও দুই স্কুল ছাত্র তামিম ও তুহিনের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করে আসছে ভূমি খেকো চক্রটি। ভুক্তভোগী খয়ার মিয়া ও তার পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ