শিরোনাম
দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

হৃদয় পুড়ে ছাই হলেই কবিতা

রিপোটারের নাম / ৭৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

মোঃ হোসাইন জাকের

ভাবনাগুলো কখন কবিতা
হয়ে যায়, কেউ কি জানে?
হৃদয় পুড়ে ছাই হলেই হয় কবিতা।

হৃদয়ে জমতে জমতে ভাবনাগুলো
যখন হৃদয়ে বিলাপ করে,
তখন হয়ে উঠে একেকটা গল্প।

হৃদয়ের কথাগুলো স্মৃতির উঠানে
হাতড়িয়ে খুঁজে আলোর দিশা,
তখন হয়ে উঠে উপন্যাস।

হৃদয়ের কথাগুলো স্বপ্ন
অবশেষে শ্মশান বা গোরস্থানে
স্থায়ী হলেই হয়ে উঠে একেকটা ইতিহাস!

অনেকেই ইতিহাসটা চিরতরে
আড়াল রেখে, করে যায় উপহাস,
তবু একদা সত্যই পায় প্রকাশ।

গল্পের পটভূমিতে সুর অসুরের
দ্বন্দ্বে বুকটা উঠে খা খা করে,
চৌচির হয়ে উঠা তৃষিত জমিন!


এই ক্যাটাগরির আরো সংবাদ

;