শিরোনাম
পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

১১টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধকোটি মানুষ মারা গেছেন ১৫ জন।

রিপোটারের নাম / ৪৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা অনলাইন ডেস্ক : চলমান বন্যায় এখন পযর্ন্ত দেশে ১১টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন। এ মুহূর্তে ১১ জেলায় মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি। আর এই বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

চলমান বন্যায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফেনী জেলায়। সেই সঙ্গে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা বন্যার কবলে পড়েছে।

এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, জেলার হিসাব ছাড়াও বন্যা আক্রান্ত উপজেলার সংখ্যা ৭৭টি। এসব উপজেলা প্লাবিত/ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ইউনিয়ন/পৌরসভা ৫৮৯টি।

 

প্রেস উইং থেকে জানানো হয়, ১১ জেলায় মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন। মারা গেছেন ১৫ জন‌, যার মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ২ জন। মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় ৪, চট্টগ্রামে ৪, ফেনীতে ১, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ এবং কক্সবাজারে ৩ জন রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ