শিরোনাম
পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল ।

রিপোটারের নাম / ৪৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সোমবার (১৯ আগস্ট) খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে পরামর্শের পর এ সিদ্ধান্ত নিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিগত তত্তাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে খালেদা জিয়া এবং পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরে শেখ হাসিনার অ্যাকাউন্ট খুলে দেওয়া হলেও খালেদা জিয়ার অ্যাকাউন্ট জব্দ রাখা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)এ খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।

কর কর্মকর্তারা বলছেন, পুরনো আইনের ১১৬এ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপার্সনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। আইন অনুযায়ী এক বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা। কিন্তু এরপর ব্যাংকগুলো হিসাব অবমুক্ত না করায় সোমবার সব ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ