শিরোনাম
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন পোরশায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। অতন্দ্র প্রহরী প্রশাসন।  দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী এবারের বিশ্বকাপ আসরে প্রস্তুতি এবং স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী অধিনায়ক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পিস জার্নালিজম প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখছে সার্ক জার্নালিস্ট ফোরাম (SJF) দহগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া প্রতিবাদ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

২০২৪ সালে সাজানো এক নির্বাচনে জিতেছিলেন সাকিব আল হাসান : প্রেস সচিব শফিকুল আলম

রিপোটারের নাম / ৩২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

 

 

এইচটি বাংলা ডেস্ক : ২০২৪ সালে মাগুরা-১ আসনে সাকিব আল হাসান সাজানো এক নির্বাচনে জিতেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

 

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

 

শফিকুল আলম বলেন, ২০২৪ সালে মাগুরা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচন কাভার করতে এসেছিলাম। এই নির্বাচনী এলাকায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। একটি সাজানো-গোছানো নিবার্চন ছিল। আগে থেকে বোঝা গেছে কে জিতবে। অনেক রাজনৈতিক প্রার্থী এক-দুই মাস ধরে নির্বাচনী প্রচারণা করেন। সেখানে সাকিব আগে থেকেই জানতেন তাকে কেউ নির্বাচনে বিজয়ী করে দেবে।

 

তিনি বলেন, মাগুরায় ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত একটি নির্বাচন কি ঠিক হয়েছে? সব ছিল সাজানো-গোছানো নির্বাচন।

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ বাজে একটি দল। এরা ব্যাংক লুট করেছে, গুম, খুনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। আর তা জেনেও সাকিব আল হাসানের মতো আইকন কীভাবে সেই দলে যোগদান করে? একটি দলের হাতে রক্ত। সেই দল হাজারো ছেলেকে গুম করেছে, খুন করেছে।

 

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সারা দেশের মতো মাগুরায়ও আন্দোলনে হয়েছে। আন্দোলনে তিন-চারটা ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাকিব তো মাগুরার সংসদ সদস্য ছিলেন। তিনি কি আন্দোলনে নিহত মানুষের কথা জানতেন না? সাকিব কি কখনো বলেছেন আমি সরি, আমার নির্বাচনী এলাকার মধ্যে নিহত হয়েছে, আমি এর নিন্দা জানাই!

 

প্রেস সচিবের মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহম্মদ অহিদুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যপক ডা. মো. কামরুল হাসান, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহেল কাফী প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ