শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

৩ দফা দাবিতে রুয়েট ছাত্রদের সড়ক অবরোধ 

রিপোটারের নাম / ৫৮০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 

 

 

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী জেলা প্রতিনিধি : ৩ দফা দাবিতে এক ঘণ্টারও বেশি সময় ধরে রুয়েট ছাত্র দের সড়ক অবরোধ করে। রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে তারা এই কর্মসূচি পালন করে।

 

এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান ফটকের সামনে এসে মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

 

শিক্ষার্থীরা জানান, ইঞ্জিনিয়ারিং পেশার মর্যাদা রক্ষা এবং পেশাগত মান নিশ্চিত করতে তারা এই কর্মসূচি পালন করছেন। তাঁদের তিন দফা দাবি হলো-

 

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড/সমমান পদে প্রবেশের জন্য পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং অবশ্যই বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

 

২. কোনো কোটা বা সমমান পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না; টেকনিক্যাল ১০ম গ্রেড/সমমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে- যাতে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীরা সমানভাবে পরীক্ষায় অংশ নিতে পারেন।

 

৩. বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না- এ বিষয়ে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।

 

শিক্ষার্থীদের দাবি, এসব ব্যবস্থা না নিলে প্রকৃত ইঞ্জিনিয়াররা অবমূল্যায়িত হবেন এবং পেশার মান ক্ষুণ্ন হবে। দাবিগুলো বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ