শিরোনাম
পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়। ৬৪টি উপজেলায় ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন দেয়া হবে অর্ধেক থাকবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি সই করেছে সরকার। পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ৫৩ তম গ্রীস্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

রিপোটারের নাম / ২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা মামলায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের ৩ জন নেতা এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার ২ জনসহ ৬ জন গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈম (২৮), একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের জেষ্ঠ্য সহসভাপতি মতি রহমান (৪০) এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের শাহাদাত হোসেন (৪০) ও একই গ্রামের দুলাল মিয়া (৪৮)।

মামলা সূত্রে জানা যায়, মঙলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের বাউরা ডাঙাটারী ক্যাম্পের টহল দলের সদস্যরা উপজেলার বাউরা বাজার এলাকায় টহল দায়িত্ব পালন করতে থাকে। এ সময় দুইটি অটোভ্যানযোগে আনা পাথর ও বালু উত্তোলনের ড্রেজার মেশিন, পাইপ ও ড্রাম আটক করে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। আটকের খবর জানতে পেরে রাত ১ টা ১০ মিনিটে এসবের মালিক রফিকুল ইসলাম, আইয়ুব আলী, আবু সাঈদ, মতিয়ার রহমান মোটরসাইকেলে এসে জোরপূর্বক ছিনিয়ে নিতে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে প্রবেশ করে। এ সময় ক্যাম্পের বিজিবির সদস্যদের সাথে বিতণ্ডা, ধাক্কাধাক্কি করে, ভয়ভীতি ও হুমকি দেয়। সরকারি স্থাপনা বিজিবি ক্যাম্প ও বিজিবির জানমালের নিরাপত্তার হুমকির সৃষ্টি হওয়ায় তাদেরকে আটক করে বিজিবি। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি ৬ সিলিন্ডার ডিজেল ড্রেজার মেশিন, ৪ টি খালি তেলের ড্রাম, ১০ টি ৬ ইঞ্চি পুরু পাইপ, ১ টি রিং পাইপ, ২ টি ব্যাটারী চালিত অটোভ্যান, ১ টি মোটরসাইকেল, ৪ টি এন্ড্রোয়েট ও ৩ টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এসবের সিজারমূল্য ১৪ লাখ ৫৬ হাজার টাকা উল্লেখ করেছে বিজিবি।

এ ঘটনায় বাউরা ডাঙাটারী ক্যাম্পের হাবিলদার উত্তম চন্দ্র দাস বাদী হয়ে সরকারি কাজে বাধা, স্বেচ্ছায় আঘাত ও ক্ষতিসাধনে হুমকির অপরাধে বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করে এবং আটক ব্যক্তিদেরকে থানা-পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি।

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধার ঘটনায় বিজিবির করা মামলায় আটক ৬ ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ