শিরোনাম
শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরাবাসীর জন্য ভালোবাসা মঞ্চের কুরবানী, অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ পোরশায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা পালিত।  আজ পবিত্র ঈদুল আজহা
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

আজ বিকালে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

রিপোটারের নাম / ৩৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

এইচটি বাংলা ডেস্ক : ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল সোমবার (৩০ জুন) প্রকাশ করা হচ্ছে। বিকেলের দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ হতে পারে।

 

সোমবার সকালে পিএসসির সংশ্লিষ্ট দপ্তরের দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, চূড়ান্ত ফলাফলে প্রায় ৪০০টি অতিরিক্ত ক্যাডার পদ সংযোজনের প্রক্রিয়া চলমান থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। ফলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদেই নিয়োগের সুপারিশ করবে পিএসসি।

 

পিএসসি অতিরিক্ত প্রায় ৪০০ ক্যাডার পদ সংযোজনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে উপদেষ্টা পরিষদে পাঠিয়েছিল। তবে উপদেষ্টা পরিষদ সেই প্রস্তাব নাকচ করে দেয়। তারা এসব পদ ৪৯তম বিসিএসে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে। ফলে ৪৯তম বিসিএসে পদসংখ্যা তুলনামূলকভাবে বেশি হতে পারে।

 

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২১ সালের ৩০ নভেম্বর প্রকাশ করা হয়। এতে মোট ১,৭১০টি শূন্য পদে বিভিন্ন ক্যাডারে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৭৬টি পদ রয়েছে শিক্ষা ক্যাডারে।

 

 

 

এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

চূড়ান্ত ফলাফল পেতে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ