শিরোনাম
পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত।  লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কর্তৃক জুলাই অভ্যুত্থান দিবস পালিত নওগাঁ পুলিশ সুপারের সহায়তায় ছিনতাই হওয়া অটো  ফেরত পেয়ে খুশিতে আত্মহারা রামকৃষ্ণের পরিবার । বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল আসলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।  পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ। 
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত

রিপোটারের নাম / ১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটের পাটগ্রামে ১১ দলীয় জোটের উদ্যোগে এক গণ মিছিল এবং গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট)বিকেলে ১১ দলীয় জোট পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এ গণ মিছিল এবং গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাটগ্রাম টি এন স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গণ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে পাটগ্রাম বাইপাস মোড়ে এসে শেষ হয়। গণ মিছিলের পূর্বে পাটগ্রাম টি এন স্কুল এ্যান্ড কলেজ মাঠে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার সেক্রেটারী মো:মনোয়ার হোসেন লিটন এর সঞ্চালনায় ১১দলীয় জোটের প্রধান শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটগ্রাম -হাতিবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বানিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের লালমনিরহাট জেলা শাখার সভাপতি মুফতি আবুল কাশেম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার সাবেক সেক্রেটারী মাওলানা কাজী একরামুল হক,জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র পাটগ্রাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনজুম রাজা,জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাটগ্রাম উপজেলা আহবায়ক কবির আহমদ রব্বি, আমার বাংলাদেশ (এবি)পার্টির উপজেলা সভাপতি মো:জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির উপজেলা আহবায়ক মাওলানা আজিজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পাটগ্রাম উপজেলা শাখার আহবায়ক ডা:ওমর ফারুক, ওরিয়স অফ জুলাই এর লালমনিরহাট জেলা আহবায়ক জুলাই যোদ্ধা মো:আশিকুর রহমান, জুলাই যোদ্ধা সাইদুর রহমান দীপু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাটগ্রাম উপজেলা পূর্ব শাখার সভাপতি মো: আলমগীর খোরশেদ প্রমুখ।
গণ সমাবেশে বক্তাগণ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, দেশব্যাপী নৈরাজ্য বন্ধ করা,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে সরকারের নিকট আহবান জানান। প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম রাজু প্রধান অতিথির বক্তব্যে বলেন-দেশের ৭০ভাগ মানুষের গণ ভোটের গণ রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে । তিনি বলেন,বর্তমানে সিন্ডিকেটের কারণে কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না তিনি সিন্ডিকেট বন্ধ করে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের আহবান জানান । তিনি আরো বলেন, জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ সহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া জুলাইকে এ দেশের মানুষের মন থেকে মুছে দেওয়া যাবেনা। আমরা এদেশের মানুষকে সাথে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ