শিরোনাম
পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

আজ ১লা জানুয়ারি দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদারের ২৭তম জন্মদিন 

রিপোটারের নাম / ৪০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

আকাশ আজাদ, স্টাফ রিপোর্টার : দৈনিক ঐশী বাংলা পত্রিকা বার্তা প্রধান মো. মিজান হাওলাদার বরিশাল জেলার মুলাদী

উপজেলার ০৭ নং কাজিরচর ইউনিয়ন ০৫ নং এর কৃতিসন্তান। তিনি ২৫ সেপ্টেম্বর-২০২২ সালে ২২ বছর বয়সে বিশেষ প্রতিনিধি হিসেবে সাংবাদিক পেশায় দৈনিক ঐশী বাংলায় যোগদান করেন।

পরবর্তীতে তার কাজের একনিষ্ঠতার জন্য ৩০ জানুয়ারী-২০২৪ সালে বরিশাল বিভাগীয় প্রধান হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন।

 

তার চলমান কর্মদক্ষতা ও বিশ্বস্ততার সহিত দায়িত্ব পালন করার পুরস্কার হিসাবে ২৪ নভেম্বর-২০২৪ সালে দৈনিক ঐশী বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুফি এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী বরিশাল বিভাগীয় প্রধান মো. মিজান হাওলাদারকে বার্তা প্রধান হিসাবে পদোন্নতি প্রদান করেন।

 

দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদার-এর ২৭তম জন্মদিন উপলক্ষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুফি এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মো. মিজান হাওলাদার তার সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে অল্প সময়েই সাংবাদিকতার ক্ষেত্রে প্রশংসনীয় অবস্থান তৈরি করেছেন। তার মেধা, শ্রম ও দায়িত্ববোধ পত্রিকার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে মো. মিজান হাওলাদার গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।

 

মো. মিজান হাওলাদার ১৯৯৯ সালে ১লা জানুয়ারি বরিশাল জেলার মুলাদী উপজেলা ০৭নং কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোঃ আঃ রব

হাওলাদার এবং মাতা মোসাঃ মনি বেগম। মো. মিজান হাওলাদার ২০১৬ সালে ডিগ্রীর চর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন।

২০১৮ সালে আরিফ মাহমুদ ডিগ্রী কলেজ থেকে এসএইচসি পাস করেন এবং ২০২৩ সালে একই কলেজ থেকে ডিগ্রী পাস করেন।

 

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ